PTSD: Trauma শেষ হয়ে যাওয়ার পরও Brain কেন Danger Mode-এ থাকে?
প্রথম বিশ্বযুদ্ধের সময় অনেক সৈনিক যুদ্ধক্ষেত্র থেকে ফিরে আসছিলেন! যুদ্ধ তারা শেষ করে ফেলেছেন—কিন্তু যুদ্ধ যেন তাদের ভেতর থেকে শেষ হচ্ছিল না!
তাদের কেউ কেউ প্রচণ্ড জোরে কাঁপতেন বা Shivering হতো, কেউ না ঘুমিয়েই কাটিয়ে দিতেন রাতের পর রাত, হঠাৎ দুঃস্বপ্ন দেখে জেগে উঠতেন, হঠাৎ শব্দে চমকে উঠতেন, কেউ আবার অকারণে আতঙ্কিত হয়ে পড়তেন।
তখন এই অবস্থাটার নাম দেওয়া হয়েছিল “Shell Shock.”
প্রথমে মনে করা হয়েছিল, যুদ্ধের বিস্ফোরণের সময় হওয়া physical impact-এর কারণে তাদের brain হয়তো ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু পরে দেখা গেল—অনেক সৈনিকের একই ধরনের symptoms ছিল, যদিও তারা সরাসরি কোনো explosion-এর কাছাকাছি ছিলেনই না।
তারও অনেক বছর পর, Vietnam War veterans-দের অভিজ্ঞতা ও trauma research-এর মাধ্যমে আমরা একটু একটু করে বুঝতে শুরু করি—কখনও কখনও সত্যিকারের যুদ্ধ শেষ হয়ে গেলেও brain-এর যুদ্ধ শেষ হয় না।
আর তারপর তো ১৯৮০ সালে Post-Traumatic Stress Disorder (PTSD) আনুষ্ঠানিকভাবে DSM-III-তে diagnostic category হিসেবে যুক্ত হলো!
কিন্তু প্রশ্ন হলো—
Trauma তো শেষ। তাহলে brain এখনও danger খুঁজছে কেন?
কারণ PTSD-তে brain-এর threat detection-এর যে system আছে, সেটা অতীতের বিপদকে বর্তমানের বিপদ হিসেবে treat করতে থাকে। সহজ করে বললে,
ধরুন একটি traumatic incident ঘটে গেল! brain-এর তখন প্রধান লক্ষ্য কী থাকে?
“বাঁচতে হবে।”
তখন Amygdala (মস্তিষ্কের ভেতরের অংশ, যা মূলত emotion ও threat detection-এর সঙ্গে জড়িত) খুব দ্রুত potential danger detect করে এবং শরীরকে fight, flight, freeze বা other defensive responses-এর জন্য প্রস্তুত করে।
এই পর্যন্ত ঠিক আছে, কিন্তু সমস্যা শুরু হয় যখন trauma-এর পরেও এই alarm system যথাযথভাবে “off” হতে পারে না।
ফলে আজকে আপনি নিরাপদ ঘরে বসে আছেন—
কিন্তু জাস্ট একটি শব্দ, একটি smell, একটি জায়গা, একটি মুখ, এমনকি কোনো একটি sentence—
Brain-এর কাছে পুরোনো danger-এর trigger হয়ে যেতে পারে।
শরীরও তখন Brain-এর কথা শুনবে! ভাববে,
“Danger is here again.”
যদিও বাস্তবে কোনো danger সেখানে নেই।
PTSD-এর common কিছু symptoms-এর মধ্যে দেখা যায়ঃ
* Flashbacks — মনে হতে পারে ঘটনাটি আবার ঘটছে (হুবহু একইভাবে)।
* Nightmares — trauma-related disturbing dreams বা দুঃস্বপ্ন।
* Hypervigilance — সবসময় আশেপাশে danger খোঁজা বা সবসময় তটস্থ থাকা।
* Exaggerated startle response — সামান্য শব্দেও অতিরিক্ত চমকে ওঠা!
* Avoidance — trauma-এর কথা মনে করিয়ে দেয় এমন মানুষ, জায়গা বা পরিস্থিতি এড়িয়ে চলা! (মানে কোনো Car accident নিয়ে ট্রমা থাকলে, টেলিভিশনেও Car accident-এর নিউজ দেখতে না পারা)। আর সেই সাথে
* Sleep disturbance
* Emotional numbness
* Negative changes in beliefs and emotions এগুলোও থাকতে পারে।
অর্থাৎ PTSD শুধু “পুরোনো ঘটনা মনে পড়া” নয়।
এটি এমন একটি অবস্থাও যেখানে brain, body এবং nervous system এখনও survival mode-এ আটকে আছে।
এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা দরকার—
PTSD মানে আপনার response system দুর্বল নয়!
বরং অনেক ক্ষেত্রে আপনার brain যে একসময় আপনাকে বাঁচানোর জন্য survival response তৈরি করেছিল, সেটিই পরে আপনার দৈনন্দিন জীবনে সমস্যা তৈরি করতে শুরু করেছে।
তাই PTSD-কে শুধু “একটি পুরোনো ঘটনা ভুলতে না পারা” হিসেবে আমরা দেখব না।
Trauma-এর পর brain-এর কাজ হলো আপনাকে আবার নিরাপত্তার অনুভূতিতে ফিরিয়ে আনা। আর সেই journey-টা সবার জন্য একই রকম দীর্ঘ হয় না।
কখনও কখনও মানুষটি জানেন যে “আমি এখন নিরাপদ”, কিন্তু তার nervous system হয়তো এখনও সেই নিরাপত্তার সঙ্গে পুরোপুরি মানিয়ে নিতে পারেনি। হতে পারে না এরকম?
শুধুমাত্র এই Acknowledgment-এর মাধ্যমেই শুরু হয় healing!
মনে রাখবেন, Trauma recovery-এর লক্ষ্য অতীতকে মুছে ফেলা নয়। লক্ষ্য হলো—অতীতের স্মৃতি যেন আর বর্তমানকে নিয়ন্ত্রণ না করে, এটা নিশ্চিত করা।
ধীরে ধীরে brain ও body-কে শেখানো—
“ঘটনাটি ঘটেছিল।
কিন্তু ঘটনাটি এখন ঘটছে না।
এবং আমি এখন নিরাপদ।”
তাই যখন trauma-related symptoms দীর্ঘস্থায়ী হয়, দৈনন্দিন জীবন, relationship, sleep বা functioning-এ প্রভাব ফেলে, তখন professional assessment ও evidence-based treatment নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।
কারণ trauma আপনার জীবনের একটি অধ্যায় হতে পারে, পুরো একটা জীবন হতে পারে না!
